ছড়া : কোথায় গেলো সেই ঠাকুমা
[ A Bengali Rhyme “Kothay gelo sei Thakuma” i.e. “Where is those grannies” by Ridendick Mitro ]
————————————-
ঋদেনদিক মিত্রো ( কলকাতা, ভারত )
কোথায় গেল সেই ঠাকুমা, জ্যোৎস্না রাতে হাওয়ায় —
কত গল্প বলত বসে রাতে খোলা দাওয়ায়,
থাকতো পাশে হেরিকেন বা ছোট্ট আলো স্থির,
হাওয়ায় নড়ে শিখাটা তার হতো যে অস্থির,
ছোট নাতিনাতনিরা সব ঠাকুমাকে ঘিরে —
গল্প শুনে রোমাঞ্চিত হোতো ভয়ে ধীরে,
সেসব গল্প কোথায় ছিল কল্পনা সুদূর,
দত্তি দানো ভূত পেত্নি রাজা ও রাজপুত্তুর,
রানী এবং রাজকন্যে, কোটাল, যাদুকর,
সাত সমুদ্দুর পেরিয়ে সেই পক্ষীরাজের ঘর,
সেসব কোথায় হারিয়ে গেছে, সেই ঠাকুমারা —
তাদেরকে না পেয়ে আমরা আজকে দিশেহারা।
সেই ঠাকুমা বানাতো যে কত পিঠেপুলি,
বাইরে কোথাও গেলে সাথে থাকতো ছোট ঝুলি,
ফোকলা দাঁতে উছল দিত স্নেহ ভরা হাসি,
সেই ঠাকুমা গেল কোথায়, চলো খুঁজে আসি।
—————————————–
২৬ মার্চ ২০২৪, রাত্রে ট্রেনে বসে, রাত ১০-৩৫.। নদীয়ার কৃষ্ণনগর থেকে অনুষ্ঠান করে ফেরার সময়।
————————————
বিঃদ্র : ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro), পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট।—————————–
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।