বাবু কটা পয়সা দেবে
পাগলীটা হেসে কয়,
কামনার লোলুপ চোখ
এ টোপ মুফতে লুফে লয়।
পেটের জ্বালা বড়ো জ্বালা
থাকে না কোনো মান,
পেটের ভিতর বাড়ছে পেট
তাই চাহিদা টান টান।
পড়ে থাকে পথে ঘাটে
রেললাইন কিম্বা ফুটপাতে,
আঁধার রাতে বাবুরা তাই
রাক্ষুসে ক্ষুধায় মাতে।
বোবা চোখ অশ্রুহারা
আর কত সইবে যাতন!
এক নিমেষে থামুক জীবন
তবু বাড়ে নাড়ির স্পন্দন।
আচ্ছা বাবু বলতে পারো
এ তোমরা কেমন তরো?
পেটের নাকি শরীরের
কোন্ ক্ষুধাটা বড়ো?
বলো কোন্ অপরাধে
এমন নিঠুর অত্যাচার?
তার কি নেই এ সমাজে
সুস্থভাবে বাঁচার অধিকার?
তার জন্য নেই আইনকানুন
নেবে না কেউ ভরণপোষণ!
তেলা মাথায় তেল দেওয়া
এরই নাম কি আত্মতোষণ??
#✍️✍️✍️✍️✍️✍️#

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।