এক মন খারাপের রাতে
ফ্লাশগান আমায় ডাকে।
এক ফুরিয়ে যাওয়া জীবন,
মঞ্চের দিকে ছোটে।
কত উদ্যত তর্জনী!
আর লাগাম ছাড়া মুখ!
সোনার ঐ খাঁচা!
করেছে ভাঙচুর।
দিন বদলের গানে,
ফের বেঁধেছে বুক,
দধীচির ঐ হাড়
ফের লেগেছে জোড়া।
হারিয়ে যাওয়া প্রাণে,
ছুটছে বল্গা ঘোড়া।
করতালিতে ভরা আজ স্টেডিয়াম
কোথায় হারিয়ে গেল হাজারো বদনাম।
——————————————–

অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা