হিয়ার পরশ
শ্রী বিশ্বনাথ সাহা
দিন দুপুরে অনেক খুঁজি
পাই না তবু দিশা
ব্যাকুল হৃদয় কেঁদে ফেরে
আঁধার ঘনায় নিশা।
সেই যে তোমার মুখের হাসি
উজাড় করে ব্যথা
মানস পটে উঠছে ফুটে
না বলা সব কথা।
খুঁজি নানা লোকের ভীড়ে
আমার মানিক হীরে
দু চোখ ভরে দেখবো বলে
চলি ধীরে ধীরে।
রাতের ঘুমে বন্ধ আঁখি
স্বপ্নে ভালো দেখি
তুমি হীরে মানিক আমার
হিয়ার পরশ একই।
ভোরের আলোয় জেগে উঠি
আঁখি খুলি এবার
চেয়ে দেখি সবই ফাঁকা
পাই না দেখা তোমার।
©️ বর্ধমান/ ২১ফাল্গুন ১৪২৯
6 March 2023
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা