স্বপ্নের পৃথিবী
************
*মোফাজ্জেল হক*
পৃথিবী একদিন সুন্দর হবে
বাস করবে সেখানে
সুন্দর মনের মানুষ
থাকবে না কোন হিংসা বিদ্বেষ
পৃথিবীর এ মাটি
একদিন হবে খাঁটি
কঠিন মাটি হবে উর্বর
সবুজে ভরবে সকল প্রান্তর
গাছে গাছে ফলবে ফুল ফল
প্রকৃতি হবে দূষণমুক্ত নির্মল
আশ্রয় পাবে যত নীড় হারা পাখি
খুঁজে পাবে স্থায়ী বসতি
ফুলে ফুলে উড়বে প্রজাপতি
ভেদ করে শুঁয়োপোকার গুটি
দূর হবে যত ধর্মের বাধা বিপত্তি
জানবে সবাই সকল মানুষ এক জাতি ।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…