সুখ বোধহীনতায়
✍️মৃন্ময় ভট্টাচার্য✍️
বড়ই সুখের দিনগুলো সব
হারিয়ে গেছে সেই কবে,
বয়স বাড়তে বাড়তে সবই
ফুরিয়ে যে যায় এই ভবে।
শৈশব স্বপ্নে দুচোখ ভরা,
হতেই হবে অনেক বড়,
বোকা ছিলাম বলেই ভাই
ভার বয়ে আজ জড়সড়।
বিশাল চাপে চাপা পড়েও
কান্না লুকিয়ে দেখাই সুখ,
অতি যন্ত্রনাতে কাতর হয়েও
হাসির পিছে লুকাই মুখ।
নাইবা বাড়তো জ্ঞান ও বুদ্ধি
অন্ধের যেমন রাত্রিদিন,
না বুঝে ওঠাপড়ার তফাত
বোধহীনতায় হতাম না দীন।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…