লজ্জা
বিশ্বজিত মুখার্জী
ভারত ভূমে ক্ষুধার পেটে
নগ্ন শরীর চোখের ঘুমে,
আর একটা টেনে হিচড়ে…
মত্ত থাকে যৌন চুমে!
চন্দ্রযানে সামিল হয়ে
মেধা স্বত্ত পূরণ করা,
নির্যাতিতা বস্ত্রহীনা…
লাজ লজ্জা সর্বহারা।
লজ্জা মাখা আতঙ্কেই-
জনমানসে বইছে ঝড়,
গোপন রেখে কারা যেন…
প্রশ্নবানে নিরুত্তর।
মান বেড়েছে বিশ্ব মাঝে
নির্বিশেষে ঐক্য মতে-
পুড়ছে গৃহ শালীনতার…
অসহিষ্ণু আলোকপাতে।
চাইনি আমি এমন ধারা
সুস্থ ভাবে সহাবস্থান…
তিনটে কেন বিশটা হোক
চাঁদের বুকে চন্দ্রাভিযান।
ভারত ভূমি পূণ্যভূমি
আশ্রিতার শান্তিধাম,
মাতৃত্বের জলাঞ্জলি…
ভারত ভূমে ধর্ষকাম?
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]