রোবট বাংলা
দীননাথ চক্রবর্তী
দিনে দিনে ঘরের সাথে
মনে মনে ভাষার ঘরে –
ঝরছে নোনা অবিরত।
লোভ-লালসার রোদ জলে
ভাবনা শুধুই কেরিয়ারে –
মরচে ভাষায় নিয়ত।
ইংলিশের ওই ঝড় বাদলে
বাংলা ভাষার আঁধারে –
ভাঙছে কেবল সতত ।
বৃথাই খুঁজি ঘরে ঘরে
হৃদয় মনের অন্তরে –
কবেই যেন হয়েছে গত ।
বাংলা হয়তো বলবে রোবট
প্রযুক্তির হাত ধরে –
বাঁচবে ভাষা,এতেই হয়তো।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…