মেয়েটি :-
কলমে:- অমিত সরকা
পথের ধারে মেয়েটি বসা,
রঙ নেই তার মনে
এলোমেলো চুলগুলি যেন
দুঃখ মনের কোণে।
হারিয়েছে সে অনেককিছু ,
সাধের নতুন ঘর
আধপেটা শিশুটি কোলে
আজ আপনজনও পর।
পিশাচগুলোর লালসা চোখে,
হয়েছে সে আজ নষ্ট
রাতের বেলায় শরীর বেচে
চেপে রেখে কষ্ট।
শুধুই কি মেয়েরা ভোগের বস্তু,
পুরুষের প্রয়োজনে
বাবুরাই তাদের করেছে কলঙ্ক
পরে থাকে এক কোণে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]