কবিতা : প্রাণ রস
কলমে তাপসী ভট্টাচার্য্য
**********
কথার মালা সাজিয়ে চলি দিনরাত
সম্পর্কের টানাপোড়েনে দাঁড়িয়ে
নদীতে ভেসে চলা শুকনো গাছের পাতা
নীল আকাশ দেখতে দেখতে লিখি মনের পাতায়।
রাত জাগা বেপরোয়া পাখি নিজের মতো ঘোরে
দিনের আলো অসহ্য তার গতিপথ
সময়ের স্পর্শ বিহীন ভালবাসার বন্ধন
ব্যক্তিগত স্বপ্ন সুখের আবরণে ঢেকে।
শ্বাসরুদ্ধ সংঘর্ষে মনের মধ্যে মহা প্রলয়
অকারণ নানা চিন্তার মালা গাঁথা
একে অপরকে জানা চেনার মধ্যে ফাঁক
বহমান নদী চলে কোনদিকে না তাকিয়ে
আশার আলো ভাঙ্গা ঘাটের পাড়ে
ফসল তোলার পালাবদল খেলা
ভালবাসার দাপট সত্য কথা বলে
পাকা ফসল মাতাল প্রাণ রসে।
ঠিকানা ডাঃ তাপসী ভট্টাচার্য্য চুয়াপুর কদমতলা পোস্ট বহরমপুর জেলা মুর্শিদাবাদ পিন নম্বর ৭৪২১০১
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।