পথের কুকুর
পথের কুকুর
***********
শ্যামল মন্ডল
============≠
পথের কুকুর পথেই থাকে
পথ’কে ভালোবেসে,
রাত পাহারায় থাকে ওরা
পথ-কুকুরের বেশে।
বিনিময়ে চায় না ওরা
মাসকাবারি টাকা,
উচ্ছিষ্টতে পেট ভরে আর
পথে-পথেই থাকা।
লাঠির ঘায়ে পোক্ত ওরা
শক্ত মনের জোরে,
ওদের ভয়ে থাকে দূরে
রাতের ডাকাত চোরে।
একটু খিদে নিয়ে পেটে
যেই এসেছে কাছে,
পার্লেজিতে পেট ভরে তার
লেজের ডগা নাচে।
ফ্যালফ্যালে চোখ নেই কোন রোখ
নয়নে জল তার’ই,
কেমনে সে ভাবলো আমায়
বন্ধু হতে পারি ¡
হাত বুলিয়ে দিলাম মাথায়
আদরে যায় গলে,
ফেরার পথে সঙ্গ দিয়ে
বিদায়ে যায় চলে।
পথের কুকুর পথেই থাকে
পথ’কে ভালোবেসে,
তাদের সাথে বন্ধু হলাম
বিদায় নিলাম শেষে।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।