ত্যাগ
বিশ্বজিত মুখার্জ্জী

স্বপ্ন ভেঙে চোখ রাঙালো দাগিয়ে দিলো দাগে..
বিরক্তটা করলো প্রকাশ ছোট্ট অনুরাগে!
অনুরাগের চপল খেলা বুঝতে কোথায় পেলাম..
যুগোপযোগী জ্ঞান গর্ভে তোমায় জানাই সেলাম।
ছোট্ট হৃদয় ব্যাকুল হয়ে চাইল পেতে কাছে..
ক্ষমা বিহীন ব্যাকুল হৃদয় কেমন করে বাঁচে!
অনুরাগের ছোঁয়া পেতে কার না ভালো লাগে…
বিরক্তটা নাছোড়বান্দা পড়লো আমার ভাগে!
বিরক্ত ভাব বহিঃপ্রকাশ জ্ঞান গরিমায় ত্যাগী…
একতারাটা সঙ্গী করে সেজেছি বৈরাগী।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা