Digital Bengali Literature
কবিতা: তুমি আছো তাই
কবি অশোক কুমার আচার্য্য
কোন কবিতা নয়
তুমি ছাড়া,
তুমি আছো তাই
আমি কবি।
তোমার সৃষ্টি কর্তা
রামকিঙ্কর বেজ
না অবনীন্দ্রনাথ
জানতে চাই না।
তুমি আমার
নয়নের মনি,
মনের ময়ূরী
হৃদয়ের রাণী।
তোমা ছাড়া কোন
কবিতা হয় না,
তুমি আমার স্বপ্ন
আমি তোমার কবি।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…