অতীতের দ্বীপে
✍️ডলি মুখার্জী✍️
ছোট হয়ে গেছে এই পৃথিবী
আপন জনের পরিধি,
মনের মধ্যে জাগেনা তবু
ছোট হওয়ার ভীতি।
বাহারী সাজে নিজেকে সাজিয়ে
ছোট্ট এই পৃথিবীতে,
শত শূন্যতা কে অস্বীকার করে
কান পাতা সংগীতে।
হৃদয়ের গভীরে পৌঁছায় না সেই সুর
যেন সময় পাস,
আপ্লুত করেনা এই ধরনীকে
মানবতার নির্যাস।
মনে মনে তবু নিজেকে বলা
আমি তো ছোট নই,
ছোট ছোট সেই অতীতের দ্বীপে
আকাশ হয়ে রই।
——-*****——-
আপন জনের পরিধি,
মনের মধ্যে জাগেনা তবু
ছোট হওয়ার ভীতি।
বাহারী সাজে নিজেকে সাজিয়ে
ছোট্ট এই পৃথিবীতে,
শত শূন্যতা কে অস্বীকার করে
কান পাতা সংগীতে।
হৃদয়ের গভীরে পৌঁছায় না সেই সুর
যেন সময় পাস,
আপ্লুত করেনা এই ধরনীকে
মানবতার নির্যাস।
মনে মনে তবু নিজেকে বলা
আমি তো ছোট নই,
ছোট ছোট সেই অতীতের দ্বীপে
আকাশ হয়ে রই।
——-*****——-

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…