IMG 20230425 WA0001

কবিতা: ঈদুল ফিতর – কলমে: উজ্জ্বল কুন্ডু

Spread the love

বিষয় – সাম্যের চেতনায় ঈদ
শিরোনাম – ঈদুল ফিতর
কলমে – উজ্জ্বল কুন্ডু


২২-০৪-২৩

ফুলের সৌরভে ভুবন দোলে
আকাশে চাঁদের হাসি
রমজান শেষে ঈদুল ফিতর
এলো যে নতুন খুশি।

শুভ্র বসনে মিনতি কামনা
ঈদগাহে সবাই মিলে
নবীর চরণে নামাজ আদায়ে
সমবেত দলে দলে।

সংসারে সুখ মনের শান্তি
ধর্মকে ভর করে
ইসলামী পথ সুদূর প্রসারিত
সারাটা পৃথিবী জুড়ে।

সাম্য চেতনা নয়তো খেলনা
জাতি ধর্ম নির্বিশেষে
দেশের কল্যাণে প্রেম বন্ধনে
একাকার মিলে মিশে।

IMG 20260615 000656

গোবিন্দ মোদক

Spread the love

কবি ও প্রাবন্ধিক

লেখকের প্রোফাইলে দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493