অধরা মাধুরী
✍️জ্যোতিপ্রকাশ মল্লিক✍️
এমন তো নয় যে এলাম
দেখলাম আর জয় করলাম।
জন্মকালে একখানা চামচ
মুখে নিয়ে জন্ম হয় বটে সবার ।
হতে পারে সে চামচ নানাবিধ
ধাতব পদার্থ দ্বারা নির্মিত।
সেটা কি কোনো বড় কথা হলো?
চারপাশে পরিব্যাপ্ত অসংখ্য
কাঁটাতারের বেড়া ডিঙোতে ডিঙোতে,
অসামান্য সব চোরাস্রোত থেকে
জান-কবুল করে উঠে আসতে আসতে
কিংবা সূর্যোদয় থেকে মধ্যরাত অবধি
সার্কাসের ট্রাপিজের খেল খেলতে খেলতে আমাদের বেঁচে থাকা। বস্তুতঃ, কেনই বা আমরা আসি আর এলামই যদি, কি যে আমাদের একান্ত করণীয় _ অধরা মাধুরী হয়ে থেকে যায় শুধু।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…