কেন চলে গেলে?
✍️শিবব্রত গুহ✍️
কেন চলে গেলে আমায় ছেড়ে তুমি?
তোমায় যে বড় ভালোবাসতাম আমি।
তুমি যে ছিলে আমার প্রথম ভালোবাসা,
তোমাকে ঘিরে ছিল আমার সব স্বপ্ন,
আর আশা।
আমার ভালোবাসার দাম তুমি যে দিলে না,
আমার সাথে ভালোবাসার নামে তুমি যে,
করে গেলে ছলনা।
তোমায় ভালোবেসে আমি সর্বস্বান্ত হলাম,
এখন ভাবি, কেন? কেন? আমি তোমায়
ভালোবাসতে গেলাম?
ভালোবাসার প্রকৃত মানে তুমি জানো না?
তাই তো, আমায় দিতে পারলে এত যন্ত্রনা,
শুধু যন্ত্রনা।
ভালোবাসার অভিনয় জানো ভালোই তুমি,
তোমায় ভালোবেসে দগ্ধে দগ্ধে মরছি
আমি।
হে সুচরিতা, যে কষ্ট তুমি দিলে আমায়,
ভগবানের কাছে প্রার্থনা করি, সেই
কষ্ট যেন তোমায় কখনো পেতে না হয়,
পেতে না হয়,
পেতে না হয়।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা