কবিতাঃ আমাকে চুরি করতে কেউ বলেনি
– সেখ নুরুল হুদা
………………………………..
আমাকে চুরি করতে কেউ বলেনি, গচ্ছিত ননী
ভগবান কৃষ্ণ লীলায় করেছিল চুরি, গচ্ছিত ননী।
তবু চাবি নিয়ে নাড়তে নাড়তে
কখন যে খুলে যায় বন্ধ তালা
কি যেন এক মায়াবী শব্দে
খুলে যায় বন্ধ ঘরের দরজা
দু’হাত-পা কথা বলতে বলতে
মোমবাতি নিভে যায়- বিদ্যুৎ না আসায়।
সে শুধু ফিক্ করে হেসে উঠলে
টিকটিকি বলে ঠিক- ঠিক- ঠিক
তারপর শোনা যায় চোর- চোর- চোর
পেটাও শালাকে ঠিক বেটা ঠিক।
অবশেষে কৃষ্ণ হ’লেন অবতার ভগবান।
দু’হাত বাড়িয়ে আমর নিলেন সম্মান।
-×-
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…