ওরা বাঁচাবে আমাদের
মনোরঞ্জন ঘোষাল
সকলেই বলছে গাছ লাগান!
কোথায় লাগাতে হবে?
কোথায় লাগানো উচিৎ, তা বলতে হবে না?
যেখানে সেখানে গাছ লাগালেই হল!
সেটি তোমার জন্য মঙ্গল হলেও-
তার জন্য মঙ্গল না অমঙ্গল; বিবেচনা করতে হবে না?
সুন্দরবনের ঘন জঙ্গলে
গাছ লাগালে কারো ক্ষতি নেই
তবে বাঘেরও তো ক্ষতি হতে পারে!
গাছ ও প্রাণীর সাম্যতার ব্যাপার
খুব গভীর জঙ্গল প্রাণীর শত্রু, অস্বাস্থ্যকর পরিবেশ
অধিক ঘন প্রাণীর পরিবেশ, গাছ বিহনে অস্বাস্থ্যকর।
তাহলে বোঝ! শহরে গাছ লাগানো দরকার
প্রতিটি ঘরে গাছ লাগাতে হবে, বহুতল বাড়ির প্রতিটি তলে
তাহলে মানুষের মত গাছের সংখ্যা বাড়বে।
পরিবেশের অসুস্থতা কাটবে, কাটবে মানসিক রোগ
বাড়বে ব্যবসা বাঁচবে কৃষি
বাঁচবে ওরা বাঁচাবে আমাদের।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…