ওরাও কথা কবে
বিশ্বনাথ সাহা
নয়নতারা ফুল ফুটেছে
সব গাছে আজ টবে
নয়ন মেলে দেখ না সখী
সার্থক নয়ন হবে।
ভালবেসে বল্ না কথা
ওরাও কথা কবে
চেয়ে চেয়ে ওদের পানে
মনের আরাম হবে।
আমি তো রোজ জল দিয়ে যায়
নিত্য ওদের সেবায়
তাই তো মনে আমার খুশি
জাগে সারা বেলায়।
নম্র স্বভাব ওদের কাছেই
শিখি নিতি নিতি
দেব চরণে ওদের সেবা
নিত্য, বারো মাস-ই।
আয় না সখী ওদের সাথে
বল্ না মনের কথা
চেয়ে চেয়ে দেখবি চেয়ে
ওদের ব্যাকুলতা।
© বর্ধমান/ ১৬ জৈষ্ঠ্য ১৪৩১
৩০ May 2024
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…