এমনই টাল-মাটালের জীবন ছন্দে গান…
,,, ,,, গ্রাম্যতার উসখুস
✍️ কনককান্তি মজুমদার
একবগ্গা একলা হতে শেখা
একার মাঠ,
কুয়াশার আস্তরণে ঢাকা সাঁঝ এলো।
শীতে কুকুর কুণ্ডলি জুবুথুবু বুড়ির ছেঁড়া কাঁথায় রাত পোহালো !
একফালি রোদ পোহানোর উষ্ণতা নিয়ে,
চওড়া হাসির গল্প।
ছোটগল্পের ওর গাঁ ঘরে,
দাওয়ার গোবর লেপা উনুনে, বন-জঙ্গল কাঠ-কুটের ধোঁয়ার আগুনে,
ফুটন্ত জলে চা উৎসবে গা গরম ;
হাতে লেড়ো বিস্কুটের স্বাদ।
একটা দিনের শুরুতে সকাল এলো,
হ্যাঁগো গ্রাম্য শীত সকাল ;
এ আমার বাংলা আমাদেরই বাংলা রে…।
****************
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।