“ঈদ মোবারক”
**************
হান্নান বিশ্বাস
“ঈদ মোবারক” জানাই বন্ধু
রোজা হল শেষ,
শুভ চিন্তা আসুক মনে
কাটুক যত ক্লেশ।
ঈদের খুশি দেখব বলে
ত্রিশ রাত্রি জাগা,
হালাল খাবার হারাম করে
আল্লার দোয়া মাগা।
অশেষ পূণ্যে রোজা ফরজ
ফিতরা-জাকাত দান,
আমীর গরীব বিধান মেনে
বাড়ায় নিজের মান।
পান-আহারে বাধা নিষেধ
শুধু সেটা নয়
অঙ্গ রোজা ভঙ্গ হলেও
কঠোর সাজা হয়।
কোমিন কাছে বন্ধ সদা
বেহেশতের-ই দ্বার,
মোমিনগনে হুর পরীও
পায় যে উপহার।
রোজা হবে গোরের বাতি
নামাজ সঙ্গ সাথী,
বুঝে সুঝেও অবুঝ মানুষ
হচ্ছে আত্মঘাতী।
মানব প্রেমের বড়ই অভাব
মুখোশ পরা মনে,
যাচ্ছে ভুলে দীন-এর কথা
বিবাদ অকারনে।
দুনিয়া তো ক্ষণস্থায়ী
অল্প সময় থাকা,
তবু কেন ঝগড়া বিবাদ
ঈমান করছ ফাঁকা ?
****************
অনলাইন কাব্যপট পত্রিকায় গল্প কবিতা প্রবন্ধ নিবন্ধ প্রকাশের জন্য ছবি ও লেখক পরিচিতি সহ পাঠিয়ে দিন নিচের ঠিকানায়
Email: kabyapot@gmail.com
Wp- +918100481677
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।