ইতিবৃত্ত তবু বলে : কৃষ্ণকলি বেরা 

Spread the love

ইতিবৃত্ত তবু বলে

কৃষ্ণকলি বেরা 

তাং-০৯/০৪/২০২৫

 

 

সব পেয়েছির দেশে পাড়ি

দিতে গিয়ে

আটকে গেলাম চলমান জীবন লড়াইয়ের দলদলে।

আমার চারিদিকে তখন কুজ্ঝটিকার মায়াজাল।

সেই জালের ফাঁদে জড়িয়ে

রয়েছে বয়সপ্রান্তের কত কাহিনী। মুচকি হেসে সে বলে- ” এত ভাবলে চলে?

তুমি সব পিছনে ফেলে এগিয়ে যাও তোমার গন্তব্যে!যা পড়ে র‌ইলো তার হিসেব অন্য কোনো দিন,অন্য কোনোখানে হবে

সময়ের আবর্তে।”

সময় চলে তাঁর নিজস্ব গতিতে।সে থেমে থাকেনা ,

থামতে পারেনা ।ওই যে পিছুটান,সে তাকে বয়ে নিয়ে চলে নিয়মমাফিক চক্রাবর্তের অভিমুখে।

3 Comments

  1. কবি কৃষ্ণকলি বেরার “ইতিবৃত্ত তবু বলে” কবিতাটি বেশ ভালোলাগল। বেশ গভীর মননে বুনেছেন জীবন বোধের পটভূমি।

  2. কবি কৃষ্ণকলি বেরার “ইতিবৃত্ত তবু বলে” কবিতাটি বেশ ভালোলাগল। বেশ গভীর মননে বুনেছেন জীবন বোধের পটভূমি।

  3. কবি কৃষ্ণকলি বেরার “ইতিবৃত্ত তবু বলে” কবিতাটি বেশ ভালোলাগল। বেশ গভীর মননে বুনেছেন জীবন বোধের পটভূমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp