Digital Literature
আশায় নিরাশায়
বানীব্রত
মনের আগল খুলে ভালোবেসেছি
দিয়েছি দুহাত ভরে
বুঝতে পারিনি কতটা নেবার পরিমান
খুঁজিনি সেই অমোঘ টান।।
যদি কিছু পড়ে যায়, মনের আঙ্গিনায়
কুড়িয়ে নেবে কি তারে
নিজের করে।।
কোন সে অপেক্ষায় বৃষ্টি আসে
আঙ্গিনাও আজ জলে ভাসে
শান্ত সাঁঝে নিরালা খোঁজে
কার বুকে মাথা রেখে।।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা