আজও মনে পড়ে…
বিশ্বনাথ সাহা
সেদিন রোদ ভরা দুপুরে
বসে তোমারই স্কুটারে
কোকোভ্যান আর পাওয়ার হাউস
দেখি কালিপুরে।
কখন সময় গেছে কেটে
বুঝিনি তো মোটে
দেখাও তুমি ঘুরে ঘুরে
সদাই হাসি ঠোঁটে।
চারিদিকে গনগনে রোদ
আকাশ হতে ঝরে
রোদের তাপেই ঘুরছি মোরা
সারা দুপুর ধরে।
নতুন জিনিস দেখছি সবই
আনন্দেতে মেতে
ঘড়ি দেখে বললে তুমি
বাড়ি চলো খেতে।
খাবার টেবিল পরিপাটি
সব্জি মাছে ভরা
ভাতের সাথেই ফলের যোগান
সবই মনোহরা।
ভাব বিনিময় হাসি কথায়
মনের মিল যে গড়ে
কালের স্রোতে অক্ষয় সে যে
আজও মনে পড়ে।
© বর্ধমান/ ১৬ চৈত্র ১৪৩১
30 March 2025
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…