Digital Literature
আটপৌরে জীবনের রাশ টেনে
ফুরিয়ে যাচ্ছে জমানো সম্পদ
মমতাবিহীন সময় ঘড়ি
তিষ্ঠোতে দেয় না কোথাও
খেয়ালিপনার অনুশীলনে ব্যস্ত থাকতেই
ভেঙে যাচ্ছে অভ্রের মিনার
নিংড়ানো ভাবনা গুলো ছুঁড়ে দিয়ে
চলে যাচ্ছ খেলার ময়দানে
গানগুলি কান্না হয়ে ঝরে পড়ছে
জানালার জাফরিতে।