যে মেয়েটি অসহায়
চাকরির জন্য ছোটে|
আর নিরাশ হয়
অসৎ পথ বেছে নেয়
তুমি তাকে দোষ দিতে পারোনা|
যে ছেলেটি কর্মহীন
পরিবারের মুখে অন্ন দিতে
পথ হারিয়ে ভুল পথে পা বাড়ায়
তাকে তুমি দোষ দিতেপারো না|
যে ‘মা’ টি বৃদ্ধাশ্রমের জীবনের চেয়ে
ভিক্ষা করা শ্রেয় মনে করে
তাকে তুমি ভিখারি বলতে পারো না|
পড়াশোনা করার পরও
চাকরি হয় না
তা জেনে বইকে তাকের উপরে তুলে দিলও
তাকে তুমি মূর্খ বলতে পারো না|
যে ফসল তুমি বিষ দিয়ে উৎপাদন করলে
আর সেই ফসলকে খেয়ে তুমি রোগী হলেও
তুমি সেই ফসলের দোষ দিতে পারে না|
অযোগ্য নেতাকে পদে বসিয়ে
সে যদি তোমাকে শুষে খায়
তুমি তার দোষ দিতে পারো না|
====================

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…