14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

Tomay Bhalobasi(তোমায় ভালোবাসি) – Written by Biswanath Saha

Spread the love

তোমায় ভালোবাসি…
শ্রী বিশ্বনাথ সাহা

সাত সকালে  তোমার গলা
                                 কন্ঠে মধুর সুর।
মন ভরে দেয় প্রাণ ভরে যায়
                           নিকট হয়ে যায় দূর।
করোনা কালে কও কথা
                                   শুধু মোবাইলে।
ইচ্ছে করে দেখতে ভারী
                            তোমায় নয়ন মেলে।
হোয়াইটস অ্যাপে তো আসতে পার
                              দেখব দুচোখ ভরে।
বিধি নিষেধ চলছে জানি
                                লাগাও ত্বরা করে।
থাক দূরত্ব দৈহিক তবে
                                  বন্ধুত্ব প্রাণ ভরে।
লকডাউনের পর শুভক্ষণ
         ‌                        একসাথে হাত ধরে।
ফোনে ফোনে মনে মনে
                                    আছি পাশাপাশি।
যোজন দূরে ও থাকলে পরে
                               তোমায় ভালোবাসি।

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp