Tag: গল্প

অরুপের রুপকথা – রোকেয়া ইসলাম (ঢাকা , বাংলাদেশ)

04/06/2022

অরুপের রুপকথারোকেয়া ইসলাম https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); আজান শেষ হতেই দরজা খুলে উঠোনে নামে মেঘবতী। কলপাড়ে গিয়ে বুঝতে পারে চায়না ঘুম থেকে ওঠেছে বেশ আগেই,  ওর ফরজ গোসল সারা হয়ে গেছে। ভেজা কাপড় বালতিতে করে এককোণায় রেখে দিয়েছে যাতে কারো নজরে না আসে যে ও স্বামী সহবাস করেছে  মেয়েটার লাজলজ্জা, আক্কেল বেশ […]

মাস্টার মশাই – খগেন্দ্রনাথ অধিকারী

31/05/2022

মাস্টার মশাই খগেন্দ্রনাথ অধিকারী  আজ আশি বছর পূর্ণ হোল মাস্টার মশায় এর, অর্থাৎ শ্রী দেবাঞ্জন দাশের। ছেলে-বৌ-নাতি-নাতনিরা থাকে বোস্টনে। আর মেয়ে-জামাইরা Settled লিসবনে। স্ত্রী অনুরাধা গত হয়েছেন দু-বছর আগে। হৃদয়পুরের পায়োনিয়ার পার্কের বাড়ীতে উনি থাকেন একা। কাজের লোক গদাই আছে বটে; কিন্তু, সব কাজই নিজে করে নেন; করে নিতে ভালোও বাসেন। কবে যে birth day, […]

টানাপোড়েন – সায়ন ভট্টাচার্য(অগ্নিমিত্র)

28/05/2022

সরস গল্প   *টানাপোড়েন*   –  অগ্নিমিত্র    আজকাল শুনি নারীমুক্তির কথা। নারীর উন্নতি হচ্ছে।  এখন মহিলারা নানা দিকে দারুণ সাফল্যের সাথে কাজ করছে।  আমিও সমাজে নারীর উন্নতি চাই। নারী হলো শক্তির রূপ। আমিও সেটাই মনে করি।ঠিক এই কারণে বা অন্য কারণে আবার আমি খুব মুশকিলেও পড়েছি।  সেদিন অফিসে যেতে গিয়েছি, ক্যাব ডাকলাম। দেখি মহিলা চালক […]

জয় : খগেন্দ্রনাথ অধিকারী

27/04/2022

জয় খগেন্দ্রনাথ অধিকারী এমনই যে একটা কিছু ঘটতে পারে সেটা অনুমান করেছিলেন অধ্যাপক সিদ্দিকি। প্রায় দীর্ঘ ত্রিশ বছর ধরে তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে আসছেন। পড়িয়ে আসছেন মার্কস্‌বাদ-লেনিনবাদ। সমাজবিবর্তনের ইতিহাসে কারা দলিত, তা তাঁর জানা। বিত্তবানদের হাতে বিত্তহীনরা কীভাবে সেই দাসত্বপ্রথার যুগ থেকেই দলিত নিষ্পেষিত হয়ে আসছে, সেই বৈজ্ঞানিক সত্যটি তাঁর মর্মে মর্মে গাঁথা। তিনি এটাও জানেন […]

গল্প : স্তন – রচনা : পিকু

27/04/2022

গল্প- স্তনরচনা – পিকু আমি শিমুল গো শিমুল। আর আমার কোলে এইটা আমার ভাই। বাপ বলেছে ওর নাম ‘ বাবুয়া ‘  রাখবে। বাপের নামের সাথে মিলিয়ে ‘ বুধিয়া মাহাতো’র ছেলে ‘ বাবুয়া মাহাতো ‘ । কিন্তু আমার ইচ্ছা ছিল ওর নাম রাখব পলাশ। শিমুলের ভাই পলাশ। কিন্তু সে কথা বলতেই আমার নতুন মা আমার কান […]

করবা বল্লাল শাহ’র কিসসা

25/03/2022

করবা বল্লাল শাহ’র কিসসা ************অরিন্দম মুখোপাধ্যায় *********সবেমাত্র এবছর ছাব্বিসে জানুয়ারি পর্যটকদের জন্যে খুলে দেওয়া হয়েছে এই অভয়ারণ্য  চন্দ্রপুরের খুব কাছে, মহারাষ্ট্রে। সেই বলে না যাবে কেন? খুলে দিলেই যেতে হবে? যেতে হবে আছে যখন because it is there. ব্যাস হয়ে গেল সমস্ত যুক্তি তক্কের অবসান। এখন নতুন জায়গা, থাকবো কোথায়? কে করবে ব্যবস্থা। অগত্যা, তাড়োবার […]

গল্পের নাম : শিশিরের শিউলি- গল্পকার: খগেন্দ্রনাথ অধিকারী

16/03/2022

গল্পটি এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি। নগেন্দ্র সাহিত্য পুরস্কার স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা-২০২১ গল্পের নাম- শিশিরের শিউলি খগেন্দ্রনাথ অধিকারী বীরবিক্রম দেববর্মা কলেজ, হিল রোড, আগরতলা। কো-এড কলেজ। দু’হাজারেরও বেশি ছেলেমেয়ে। প্রায় আশি জন অধ্যাপক-অধ্যাপিকা। কলেজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে একাধিক কমিটি হয়েছে। এগুলির অন্যতম হচ্ছে “Prevention of Sexual Harrassment” কমিটি। বাংলা বিভাগের প্রবীনা অধ্যাপিকা […]

গল্প : দীপ – খগেন্দ্রনাথ অধিকারী

20/02/2022

দীপ খগেন্দ্রনাথ অধিকারী প্রবুদ্ধ উইপ্রোতে চাকরি করে। বাঙ্গালোরে পোষ্টিং। ওর ছোট পিসিমা, অবসরপ্রাপ্তা সংগীতের অধ্যাপিকা রীণা সেনগুপ্তা ওখানে ছোট মেয়ের কাছে এখন থাকেন। সেখানেই থাকে ও। প্রবল বর্ষায় কেরালায় বহু মানুষ বিপন্ন। সারা দেশজুড়ে মানুষ ত্রাণ তুলছে। পিসি-ভাইপো ঠিক কোরলো যে আরাও রিলিফ তুলবে। প্রবুদ্ধ বলল–পিসি, একনামী কলেজ মহারাজা বীরবিক্রম একাডেমিতে তুমি তো Music-এর Profesor […]

মোহনের গল্প – অরিন্দম মুখোপাধ্যায়

12/02/2022

মুন্নু প্রত্যেকবারের মতোই আমার জন্য অপেক্ষা করছিল পার্কিং লট এর কাছে। আমি নাগপুর ফ্লাইটে যতবার আসি ওর গাড়িতেই সওয়ার হই। যেকদিন থাকি, মুন্নু ও থাকে। নাগপুর এয়ারপোর্ট এর টারম্যাক থেকে বেরিয়ে সামনেই দাঁড়ানো ছিল মুন্নর গাড়ি। একটা নতুন বোলেরো নিয়েছে দেখলাম। বোলেরো খুব শক্ত পোক্ত গাড়ি। জঙ্গল পাহাড় ঘাট রাস্তার পক্ষে একদম আদর্শ। মুন্নু জিজ্ঞেস […]

গল্প : আরতি – খগেন্দ্রনাথ অধিকারী

12/02/2022

 আরতি খগেন্দ্রনাথ অধিকারী দুয়ারে সরকার, দুয়ারে সরকার করে চারিদিকে রৈ রৈ রব। যেন বাতাসে ম ম গন্ধ। সকাল থেকেই আজ আম্বেদকর পার্কে বিধবাদের ভিঁড় পড়েছে বিধবা ভাতার দরখাস্ত জমা দেবার। পাশেই টালির ছাউনির বারান্দায় বসে আরতি ঠোঙা বাঁধছে। তার বাচ্চাছেলে অসীম ক্লাস থ্রীতে পড়ে। স্কুলে চলে গেছে। এক বছরও হয়নি এখনো, করোনা ওর স্বামীকে কেড়ে […]