Tag: গল্প

দেবীমায়ের হাত – অনোজ ব্যানার্জী

22/09/2022

দেবীমায়ের হাত অনোজ ব্যানার্জী লাভপুর,বীরভূম। ভারত। ********************* “টাঙিটা দেখেছিস,, ভয়ংকর ডাকাত সুখদেব গোঁসাইয়ের । টাঙিটা বাবা ডাকাতের হাত থেকে কেড়েছিল। “‘দুকুটি গ্রামের রাতে ভলান্টিয়ার দিতে জড়ো হওয়া ছেলেদের বললো সুরো পাল। বয়ষ্ক ভদ্রলোক শ্রীমন্ত বললো,,””আমাদের বাড়ীতেও একটা তরোয়াল আছে। এসবই একাইচণ্ডীর মাহাত্ম্য। ডাকাতেরা পাশের গ্রাম চুয়াডাঙাতে বেচারামের বাড়ীতে ডাকাতি করতে বাড়ীতে ঢুকলে গ্রামের লোকের তাড়া […]

রেজাল্ট- মিলন পুরকাইত

21/09/2022

রেজাল্টমিলন পুরকাইত মেয়ে আমার ঢোক গিলে হাত উঁচু করে দেখিয়ে বলল, জানো! ঐশীর মা ঐশীকে ঠাস করে একটা চড় মেরেছে।আমি বললাম, কেন? চড় মেরেছে কেন?অংকে কম নম্বর পেয়েছে বলে।আমি অবাক। কে কাকে চড় মেরেছে তা নিয়ে মেয়ে এত উদ্বিগ্ন! এত আশঙ্কা! শেষে বললাম, কিন্তু, আমি তোমায় মারব কেন?আমিও কম পেয়েছি বাবা!চিন্তায় পড়ে গেলাম। মেয়ে ফেল […]

দমকা হাওয়া- প্রদীপ দে

01/09/2022

 গল্পঃ    ” দমকা হাওয়া “           প্রদীপ দে  একটা দমকা ঝড় সঙ্গে বিকট আওয়াজে বাজ পড়ার শব্দ, মৃত্যুর আর্তনাদ কে চেপে উদ্দাম উল্লাশে কোনো নারীর উচ্ছ্বসিত হাসি, অন্যদিকে   গৃহবধূ সরিতা’ র তিনতলার ছাদে জলের রিজার্ভারের ঢাকনায় গলাটা আঁটকে ছটফট করতে থাকার, বাঁচার শেষ আকুতি টুকুও নিচের ঘরে এসে পৌঁছুলো না। […]

নাদিরা – খগেন্দ্রনাথ অধিকারী

26/08/2022

নাদিরা খগেন্দ্রনাথ অধিকারী ঊর্ধ্বশ্বাসে দাড়িওয়ালা লোকটা তার বাচ্চামেয়েটার হাত ধরে ছুটছে। পিঠে তার একটা ঝোলা। তার পিছু পিছু ছুটছেন সামান্য দূরত্ব রেখে ধোপ ধূরস্ত দু’জন। রাস্তার দু’ধারে লোকজন দেখতে দেখতে তারাও কেউ কেউ পেছন পেছন ছুটতে লাগলো। একজন গেরুয়াধারী ছুটতে ছুটতে মন্তব্য কোরলো–এর দাড়ি গোঁফ, লুঙ্গি পাঞ্জাবী দেখে আমি নিশ্চিত, এ হোল নিশ্চিত মোল্লার ব্যাটা; […]

ইগো – খগেন্দ্রনাথ অধিকারী

11/08/2022

ইগো খগেন্দ্রনাথ অধিকারী ফাইনাল চেক-আপ করিয়ে ভাগ্নেকে নিয়ে আজ লীনাঞ্জনা চ্যারিটেবিল আই ক্লিনিক থেকে ফিরে যাবেন মিয়ারাজ। বোন তহমিনাও চোখের ডাক্তার, ভগ্নিপতি সবুর শেখ অর্থোপেডিক্স-এর। আগরতলা মেডিকেল কলেজে দুজনেই যুক্ত ছিলেন; এখন রিটায়ড। কিন্তু ছেলে সবুজের চোখের চিকিৎসার ব্যাপারে গোটা দেশ ঘুরেও কিছুই ওঁরা করতে পারেননি। আশা প্রায় সবই ছেড়েই দিয়েছিলেন সবুজের দৃষ্টিশক্তি ফেরার। শেষে […]

নিস্তার – মৃন্ময় ভট্টাচার্য

21/07/2022

নিস্তারমৃন্ময় ভট্টাচার্য ভারী বাজারের ব‍্যাগ হাতে যেই বাড়ির দরজায় দাঁড়িয়েছি, ভিতর থেকে এক তীক্ষ্ণ নারী কন্ঠের চিৎকার কানে এলো। “এভাবে পারা যায় না, আমার কাঁদতে ইচ্ছা করছে। এভাবে একসাথে থাকা সম্ভব নয়, এ বাড়িতে হয় ওরা থাকবে নয় আমি থাকবো, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো।” আমাদের বাড়ির একটা বাড়ি পরেই অমিতদের বাড়ি, দু’বছর হলো বিয়ে […]

দৈত্য বধ – রীতাবসু

06/07/2022

শিরোনাম -দৈত্য বধ কলমে -রীতাবসু সে ছিল এক দৈত্যরাজ, নাম বৃএাসুর। তার  অত্যাচারের ভয়ে দেবতারা  সব দিশেহারা। সে ছিল  বিষ্ণুভক্ত। তার একদিন  ইচ্ছে হল সে স্বর্গ, মর্ত্য পাতাল জয় করে ইন্দ্রের সিংহাসন লাভ করবে।  এরপর  সে বহু  সৈন্যসামন্ত নিয়ে  স্বর্গ  আক্রমণ করে  দেবতাদের  পরাস্ত  করল। ইন্দ্র  পালিয়ে  গিয়ে  ব্রহ্মার শরণাপন্ন  হলেন। সব শুনে  ব্রহ্মা বৃএাসুরের […]

মঙ্গল – খগেন্দ্রনাথ অধিকারী

21/06/2022

মঙ্গলখগেন্দ্রনাথ অধিকারী **************** নিরঞ্জন বাবু তাঁর দীর্ঘ অধ্যাপনার জীবনে কখনো পান, বিড়ি, সিগারেট, চা, কফি, নস্যি, খৈনী, কোনো কিছুই স্পর্শ করেননি। প্রতিদিন কৃষ্ণনগর থেকে কোলকাতায় ট্রেনে পাঁচ ঘন্টা আপ ডাউন করে বঙ্গবাসী কলেজে তাঁর কর্ম জীবন কাটিয়েছেন। সবাই বোলতো প্রফেসর সেনের মতো এমন কর্মঠ, সংযমী ও নেশাহীন মানুষের দেহে কোন দিনও কোন রোগ বাসা বাঁধতে […]

অবসাদ- তীর্থ মণ্ডল

19/06/2022

অবসাদতীর্থ মণ্ডল কি গো কি হোল আজ এত বেলা হয়ে গেল তবুও তুমি মাঠে গেলে না ? তোমার শরীর টরির খারাপ হোল না তো?আশুতোষ না ,আজ আর মাঠে যেতে মন চাইছে না। সুভদ্রা একটু শান্ত স্বরে কেন ? না কিছু হয়নি তবুও যেতে মন চাইছে না?সুভদ্রা তার স্বামীর দুঃখ সে জানে কেন সে মাঠে যেতে […]