20/12/2023
কবিতা : বাবুগো, তবুও কবি লেখক হবো [ চিন্তা ও মন্তব্য কবির নিজস্ব। সমালোচনা করার অধিকার সকলের আছে। ] ————————————– ঋদেনদিক মিত্রো ( কলকাতা, ভারত) বাবুগো, তবুও কবি লেখক হবো। আমি সকল দিকে টাকা দিবো, দিবো শ্রম ও দম, আমি দিতে পারি, নিতেও পারি বিবাহে ঢের পন। শুধু কবিতা গল্প ছাপার জন্য কিছু চাইলে, […]
15/12/2023
ছায়াগ্নি আব্দুল বাসার খান পুড়ে যাওয়া কোনো সুশীল সংগ্রাম কথা নয় এইখানে পুরাতন কোজাগরী নতুন প্রসবগান গায় । উঠে আসব বলেই পাহাড়ের কাছে দাঁড়িয়েছি নতুন জমি, চাঁদের কাছাকাছি জানালার গান শুনি, ঝরে পড়া রাতগুলো সঙ্গেই আছে । নির্মোক নির্বাহ করি ভেতরের জলরঙে আমার বিশ্বাস এই সূর্য সহায় তাপ আমাদের শীতের সংগ্রাম । যতটা তুলে আনা […]
07/12/2023
সংসার কুরুক্ষেত্র সত্যেন্দ্রনাথ পাইন **””””‘”””** সংসার কুরুক্ষেত্র মানে সর্বজন মানেনি কোনোদিন জ্যেষ্ঠ ভগীরথ নন্দন। সেই মতো সকলেরে ভাবিয়া আপন করেন সবার সাথে মধুর আলাপন। তাতেই ঘটেছে এক মধুর কূট যুদ্ধ তাতেই হারিয়েছেন তিনি মান সবশুদ্ধ। সকলে ভাবিতেন তাঁরে অতি সৎ জন সেই মতো সৎপথে নিত্য করেন আচরন।। একদিন গভীর রাতে বিভঙ্গ মুরারী কী কারণে ঢুকলো […]
06/12/2023
১) বন্ধু ভুবন বন্দ্যোপাধ্যায় ডাকি নাই যারে আমি কোনদিন ভুলে, অধমেরে ভালোবেসে সে তো আসে চলে । দেখায় সে পথ মোরে আমি হেঁটে যাই, দিবা নিশি তারে যেন অনুভবে পাই । অধম জনের তরে কত কৃপা তার, আপদে বিপদে সদা করে উদ্ধার । সাহস জোগায় মনে বুকে দেয় বল, হাসি খুশি রই আমি সদা চঞ্চল […]
06/12/2023
প্রথম যবে ভালোবাসা অনুভব করি তপন মাইতি ফুলেরা কেন আকর্ষণীয় রঙিন আর সুবাস ঢালে? লাল গোলাপ কেন একে অপরকে দেয়? কোকিল কেন বসন্ত এলে ডাকে? কাউকে ভালো লাগলে মুখের হাসি আর চোখের চাহনি অন্যরকম হয় কেন? এসবগুলোর প্রতি আগে কোন অনুভব ছিল না এখন সবকিছুতেই ভালো লাগে এবং সবকিছুতেই নতুন লাগে আমি জানি ফুলের সুবাস […]
05/12/2023
হিম জয়শ্রী বসু *””””””* তুমি আর কবিতা লেখ না, কবি নিভৃত আকাঙ্ক্ষার পরাবৃত্তে, ভোরের শিশিরে তোমার বিন্দু বিন্দু কবিতা, ছুঁয়ে যায় শীতার্ত তৃণের নিশান্ত শরীর। তোমার ছন্দ মাত্রাবৃত্ত, দুপুরের রোদে, জড়ায় না আমার হিম গ্রন্থি আদরের উষ্ণতা ওমে। বলেনা উষ্ণ হও তুমি। তবু , হেমন্ত রোদ জমিয়ে রাখি। গোপন বৃক্ষকোঠরে। তবুও হিম ঝরে যায়—- ঝরে […]
05/12/2023
খাঁটি প্রেম দিলীপ সাহা **””””””** ভুলে যাওয়া ভালো পুরানো যন্ত্রনাগুলো যন্ত্রনা পুড়ে গেলে পরে থাকে ছাই ছাইচাপা আগুন জ্বালায় দ্বিগুণ নিজেকে পোড়ালে কি খাঁটি প্রেম পাওয়া যায়??
05/12/2023
অসহায় কলমে:নূপুর দাস *””””””””””* অসহায় আমি বড়ই দূষিত সৌন্দর্যে যৌবনে লুপ্তপ্রায় সব গরিমা পেয়েছি অকাল বন্ধনে। বক্ষে দুঃখ যন্ত্রণার পাহাড় গতি হয়েছে রুদ্ধ চরিত্রে কালিমা লিপ্ত চলছে মনের যুদ্ধ । চুরি হচ্ছে সবুজের প্রাণশক্তি নষ্ট হল সুমধুর সংগীত মুছে দিয়েছো অস্তিত্ব দেখছি অশুভ ইঙ্গিত। রুদ্ধ করেছে গতিধারা ঢেলে দিয়েছো বিষ লোলুপ দৃষ্টিতে হয়েছি বলি সইছি […]
04/12/2023
সমাজ ভাবনা সন্দীপ মণ্ডল **””””””** সমাজ মানে একগুচ্ছ মিথ্যে ভাবনা, সমাজ মানে সত্য আড়াল করা, সমাজ মানে মিথ্যা জাল বোনা, সমাজ মানে দুর্বল মানুষকে নিয়ে হাসা-হাসি, সমাজ মানে একপক্ষ মিথ্যা বিচার, সমাজ মানে একগুচ্ছ মিথ্যা সহানুভূতি, সমাজ মানে সফল ব্যক্তিকে নিয়ে হিংসা, সমাজ মানে প্রতিশোধ ভাবনা, সমাজ মানে এগিয়ে চলা মানুষকে বাধা দেওয়া, সমাজ মানে […]
03/12/2023
মুক্ত ধারা শ্রীমন্ত ভদ্র (শ্রী চন্দন কুমার বৈদ্য) *——————-+ মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত দুয়ার খোলা, কাঁধেতে নিয়ে বয়ে চলি মস্ত কাব্যের ঝোলা। মুক্ত আমি, মুক্ত তুমি, মুক্ত সকল জীব আমার দোলায় আছে মঙ্গলকাব্যের ভিখারী শিব। মুক্ত চুলে, মুক্ত কানের দুলে, গলায় মুক্ত মালার হার শিবের বুকে দাঁড়িয়ে আছে কালী দেখায় কালোর বাহার—– মুক্ত গাছে, […]