16/05/2024
রোদের আলো গায়ে মেখে নাও বিমল কৃষ্ণ রায় বাইরে এসো,বাইরে এসো, আর থেকোনা অন্ধকারের- বদ্ধ ঘরে, অজ্ঞানতার ময়লা ধুলো ঝেড়েই ফেলো, জীবনটাকে বুঝতে শেখো- নতুন করে। কেউ কারো নয় ব্যস্ত সবাই আখের গোছায় – এই পৃথিবীর জলসা ঘরে, নতুন করে বুঝতে হবে- কোনটা নেবে হাতের মুঠোয় ; কাঁটা ও কেয়া, দু:খ ও সুখ- […]
12/05/2024
ছেলের চিঠি শ্যামল মন্ডল ********** শ্রীচরণেষু মা , আমি তো মা ভাল’ই আছি তোমার খবর বলো ? তুমি কি সেই আগের মতো সবার বোঝা তোল ? আমি যে মা বড় হয়েছি ভুলে’ই গেছি তোমায় , আজকে আমি ডাক্তার বাবু থাকি কলকাতায় । তোমার বৌমা শিক্ষা দীক্ষায় অতি উচ্চ মানে , কলেজে সে চাকরি করে […]
08/05/2024
সোনার রবী হান্নানুল মোহাজ্জেরীন রবী শুধু কবি নন তিনি হলেন বট বৃক্ষ যার ছায়ায় আশ্রয় নিয়েছে সুখ দুঃখ হাঁসি কান্না আবেগ মিশ্রিত প্রেমের ভাষা | তাঁর ছড়া আর জাতীয় সংগীত দিয়ে শুরু হয় প্রতিটি শিশুর শৈশব | আজ দেশ থেকে দেশান্তরে বেজে উঠে তাঁর সংগীত | তাঁর গানে খুঁজে পাই জীবনের মানে পাই আশা,পাই ভরসা […]
08/05/2024
, “আমি উপেন বলছি” অরবিন্দ সরকার **************** রবিঠাকুর আমি আজো বেঁচে আছি। যুগ যুগান্তরের মাঝেও থাকবো — আমি উপেন, তোমার দুই বিঘা জমিতে বানিয়েছি অট্টালিকা ও বাগান।চালাঘর এখন অতীত,সবার এখন দালান। তুমি জন্ম নিলে তারপর চলেও গেলে, আমি রয়েই গেলাম। তোমরা ভূস্বামী আর আমার ওইটুকু দুই বিঘা জমি। তোমাদের নজর ওইখানেই। আমি ওই জমিতেই সন্তুষ্ট […]
08/05/2024
অমর কবি মৃন্ময় ভট্টাচার্য মৃত্যু পারেনি তোমাকে কেড়ে নিতে, বাতাসের মতো সাবলীল গতিতে চির বহমান তুমি চরাচর জুড়ে। প্রতিটি কোণায়, আনাচে কানাচে আজও অনুভূত হয় সেই স্পন্দন। ওগো মনের মণি কোঠাতে স্থিত ঠাকুর, বলো, বলো কিভাবে বাজাও তোমার সুরের ধ্বনি আনন্দে, বিরহে, বিষাদে, সকালে, দুপুরে, সাঁজে, আঁধারিতে ? জানি, তাল গাছের মতো তুমি একা, অনন্ত […]
08/05/2024
রবীন্দ্রনাথ সৈয়দ শীষ মহাম্মদ তুমি না আসিলে, না থাকিলে বাঙ্গালীর শুন্য হাত, বাংলার কবি, বিশ্বের কবি, তুমি রবীন্দ্রনাথ l তোমার দেহে, চিন্তা কর্মে নেই কোনো জাতপাত, সারা বিশ্বের সম্পদ তুমি প্রিয় রবীন্দ্রনাথ l যারে ধরে বেড়ে ওঠা সে যে তোমারই হাত, কল্পনা আর বাস্তব নিয়ে সে তুমি রবীন্দ্রনাথ l ———————— kabyapotkavyapot.wordpress.com
06/05/2024
মহাসঙ্গীতের ভিড়ে সুপান্থ ডাঙ্গর বিশালতা! সে তো দেখার ধরণ সূক্ষ পর্যবেক্ষণ ! প্রতিটি কণা পৃথক ভাবে চোখে পড়ে সর্বক্ষণ। গ্ৰহ, নক্ষত্র, গ্যালাক্সি, যেমন মিলায় ছায়া পথে অস্তিত্বহীন ধূলিকণা সম মনে হয় দূর হতে ! যতো কাছে যাই ততো বড় হয় হয়ে পড়ি আবিষ্ট যত দূরে যাই ততো ছোট হয় হারাতে থাকে অস্তিত্ব। মায়ের চোখে সন্তান […]
05/05/2024
নতুন বৈশাখ তীর্থ মণ্ডল আজ ১লা বৈশাখ নব বছরের সূচনা, পুরোনো স্মৃতি ভুলে নতুনকে নিয়ে ভাবনা। যত দুঃখ কষ্টের দিন গভীর হ্রদে ভাসুক, সুখের আনন্দ ধারা হ্রদয়ে এসে লাগুক। দীন দরিদ্র অসহায়রা খুঁজে পাক সুখের তীর, আপন স্বমহিমায় বাঁধুক তাদের স্বর্গের নব নীড়। রাজনীতি কূটনীতি চাল দূরে থাক সকল ভেদাভেদ , সূচনা […]
02/05/2024
অনুশোচনা বিশ্বজিত মুখার্জ্জী মধুহীন আজ ফুলের বাগান অলিরা আসে না আর… প্রেমহীন এই শ্রীপতিনগর অগোছালো সংসার! চোরাগলি পথে প্রেম কেনাবেচা দরদামে কাটে রাত… আঁধার কাটিয়ে জোছনার সাথে সময়ের মুলাকাত। দুখের বাগানে শান্তির বারি সোহাগের আশা ক্ষীণ… আশা নিরাশার দোলাচলে কাটে বিরহীর রাতদিন। যদি আসে প্রেম ক্ষণিক সময়ে বার্তাবহন করে… কত প্রেম মরে প্রতি রাতদিন নিয়তির […]
02/05/2024
শ্রমিক হান্নানুল মোহাজ্জেরীন জৈষ্ঠ্য মাসের প্রচন্ড তাপদাহে নেতিয়ে পড়েছে গ্রাম কিংবা শহর। পিপাসায় কুকুরের জিহবা বেরিয়ে এসেছে এক হাত কিন্তু আমি এখনো নেতিয়ে যায়নি রোদের লস্যি পান করে ঘরে তুলছি বোরো ধান আর কাঁচা খোড় শুকিয়ে নিচ্ছি দিব্যি সে। খালি পায়ে পিচের রাস্তায় কাজ করি আনন্দে ক্ষুধা নিয়ে কাজ করতে পারি ইট ভাটায় কিংবা কোন […]