
শয়তান
*****
বিধান চন্দ্র হালদার
*****************
আমি হিন্দু – মুসলিম মানি না
আমি খ্রিস্টান -জৈন মানি না
আমি মানি না শক-হুন-মোঘল পাঠান
যারা মানুষ খুন করে তারা শয়তান ।
আমি কিঞ্চন -অকিঞ্চন বুঝি না
আমি রাজা -প্রজা বুঝি না
আমি বুঝি না মান-সম্মান
যারা মানুষ খুন করে তারা শয়তান ।
আমি নারী- পুরুষ ভেদ করি না
আমি রাঘব -বোয়াল ভেদ করি না
আমি ভেদ করি না আবাল -বৃদ্ধ সন্তান
যারা মানুষ খুন করে তারা শয়তান ।
আমি লাল -নীল রঙের যাদু বুঝি না
আমি সবুজ- গেরুয়া রামধনু বুঝি না
আমি বুঝি না নদীর কোনো কলতান
যারা মানুষ খুন করে তারা শয়তান ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…