মুক্তি
নির্মলেন্দু কুণ্ডু
বলতে পারো, ভাগ করবে কে ?
আকাশ-বাতাস-জলের মাঝে টানবে সীমা কে ?
ঐ যে দেখো—
লাল পলাশ আর কৃষ্ণচূড়ার দল,
পার হয়ে যায় তোমার দেওয়া কাঁটাতারের জাল !
কিংবা ধরো রামধনুটা উঠলো আকাশে
তোমার আকাশ – আমার আকাশ, দাও তো দেখি মেপে ৷
পারবে না তো ?
ঠিক বুঝেছি, অঙ্কে তুমি কাঁচা,
তবুও কেন আজকে এমন বাঁচার জন্য বাঁচা ?
এপারে আর ওপারেতে নিত্য চলে গুলি,
ওদের মাঝে নৌকা হয়ে আমরা কেন দুলি ?
সব জায়গায় আমরা দেখি পাই যে কেবল ফাঁকি,
সবার আগে আমরা মানুষ, ভুলেই গেছো নাকি !
এপার বলে ওপারে ভাই আমার সাকিন বাঁধা,
ওপার দেখায় এপার — এ যে মস্ত একটা ধাঁধা !
সত্যি করে বলো, এ কেমন স্বাধীনতা ?
দেশে থেকেও দেশবাসী নই — এ তো অবাক কথা !
আমরা যে চাই তুলতে মাথা আলোর ঠিকানায়,
বিরহের ঐ বাঁশি থেমে বাজবে খুশির সানাই ৷
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…