দেবো ধরা
প্রবীর কুমার গুহ
__
এক বুক ভালোবাসা
জমিয়ে যাচ্ছি_
শরতের তুলো মেঘ দিয়ে !
ভালো লাগার
কোনো এক হৃদয়_
অকপট স্পর্শ করুক ;
এ মেঘ
অবর্ণনীয় সুখ হয়ে
বৃষ্টি চেনাবে !
আজীবন অনুরাগে,
ভিজে ভিজে_
পেতে থাকবে,
যথার্থ মনুষ্যত্বের স্বাদ ;
মুছে যাবে,
যদি থাকে _
ক্লান্তির বিরহ ,
সমস্ত অনর্থক অপবাদ !
স্বপ্নের কাশ বনে ,
হৃদয়ের সম্মতি নিয়ে_
সত্যি আমায় ,
খুঁজে নিও ;
শুদ্ধ মানবিকতায়,
যদি একটাও অন্তত_
আমাতে নিশ্চিহ্ন হওয়ার,
কবিতা পাঠাতে পারো ;
আমি ধরা দেবো !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…