#ছেলে বেলা#
কার্ত্তিক মণ্ডল
ইচ্ছে আমার পিছন ফিরে
ছেলে বেলায় যাই
ছেলে বেলার সেই আনন্দ
এখন কি আর পাই ?
বর্ষা এলে কাদা মাখা
বৃষ্টি যখন চলে
আলের পথে জল ছপ ছপ
নাওয়া খাওয়া ভুলে ।
শালুক ফোটা ঝিলের জলে
এপার ওপার হওয়া
কলার ভেলা বানিয়ে তাতে
মাঝি হয়ে বাওয়া ।
কালবোশেখি ঝড় এলে তো
আম কুড়াবার ধুম
দুপুর বেলা চলত খেলা
আস্তনা চোখে ঘুম ।
দুঃখ কষ্ট যাই বা থাকুক
শুধু আনন্দে মন ভরা
ছোট্ট বেলার দিনগুলোতে
যায় না কেন ফেরা ?
/—————-++++++
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…