ব র ষা মূ খ র
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলমে – সঞ্জীব চন্দ্র বসাক
***********************
ঘনযবনীকায় ব্যপ্ত আকাশ
দিবস গ্রাসে নিশি
রণহুংকার দামামা বাজে
অস্ত্র রাশি রাশি ।
কান পেতে শোনা ঘনবরিষণ
দূরবৃক্ষশিরে
একতানে অঝর ধারায়
ছন্দময়তা ঘিরে ।
মন কাড়া সব দৃশ্যপট
নাটের হলো শুরু
পথিক চলে ঘোমটা ঢেকে
মন করে উরু উরু।
ঝাপসা আকাশ হিমেলবাতাস
ফিরলো সজীব প্রাণ
বাদলগীতে উদাসবাউল
বর্ষার জয়গান৷।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা