জীবনের অনেক রাস্তা
নিত্য রঞ্জন মণ্ডল
হেঁটেছি জীবনের অনেক রাস্তা
আকাশটা ছুঁয়ে ও দেখেনি
ভুলে গেছি চলার পথ
এ পোড়ামুখী
বুঝে ও বোঝে না
এ পাড়া ও পাড়া করে শরীর বিক্রি করে
কোলের ছেলেটা পাগল করে
বুকের দুধ খায়
তবু তাঁর খিদে মেটে না
ঠিক বৃষ্টি ভরা রাতে
পদ্মা নদীর মত;
এ ভাবে জীবন সাথী খোঁজে পাওয়া যায় না
আষাঢ়ে কাঁদলে কি হবে
কলাগাছের সবুজ পাতার উপর
একঝাঁক টিয়াপাখি
তার পাশদিয়ে শিম গাছের ডগা
ঝুলে আছে সারা জীবন চিরকাল।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…