🧜♂️ন্যায়ের পথে🧜♂️
************
শ্যামল মন্ডল
***********
সবার সাথে সবাই আছে
আমার বেলায় কেউ নাই ,
আমার কাছে নাই তেল
আমার কোন ফেউ নাই ।
নিজের ভাঙা চরকা খানা
ভাঙা হলেও নিজেরই তা ,
রাখবো তারে যতন করে
পরের কাছে যাবো না ।
থাকতে সময় সারিয়ে নিয়ে
নিজের চরকায় তেল দেব,
নিজের কাজে সময় দিয়ে
উশুল ঘরে তুলে নেব ।
মিথ্যা বলা ছেড়ে দিয়ে
সত্য ছাড়া চলব না ,
মিথ্যাটাকে মিথ্যা দিয়ে
যোজন ভারে ঢাকবো না ।
সত্যটাকে নোংরা দিয়ে
বাক্য দূষণ করবো না ,
দুষ্ট গরু রাখবো না আর
শিষ্ঠ তরু কাটবো না ।
এটাই আমার আসল নীতি
রাখবো ধরে জীবনভর ,
ন্যায়ের পথে চলবো সদা
যতই আপন হোক না পর ।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…