
আমি এখন কি খাবো?
——————————-
বিধান চন্দ্র হালদার
—————————-
বাবু -গো, আমি এখন কি খাবো?
প্রশ্ন ললিতার ।
তোমরা ঝড়ের সময়–
বসন্তের রিংটোন খোঁজো ।
প্রবল বৃষ্টিতে–
ময়ূর-ময়ূরী।
সুনামিতে–
স্পষ্ট দেখতে পাও সপ্তর্ষিমণ্ডল।
আমরা এখন কি খাবো?
আমরা ঝড়ের সময়–
থমথমে মেঘের নীচে মৃত্যুর মুখোমুখি।
প্রবল বৃষ্টিতে–
কাদামাখা উঠোনে।
সুনামিতে —
মৃত চন্দ্রালোকে।
বাবু-গো, আমরা এখন কি খাবো?
প্রশ্ন শত শত ললিতার ।
জীবন সাঁকোতে কবর খুঁড়ে চলেছি।
ঝুপ ঝুপ মাটি পড়ার শব্দ শুনতে পাই।
**********************************
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…