
ভাষা দিবস
দুলাল প্রামানিক
একুশ আমার অহংকার, একুশ আমার প্রেম
একুশ আমার বর্ণমালা, একুশ আমার গর্ব
আমার জীবনের সবকিছু, আমার হৃদয় আকাশ
আমার বাড়ির সামনের উঠান , হাঁটি হাঁটি পা
বিরহী যক্ষের হা হুতাশ,
শিশুর কান্নার আধো আধো বুলি,
কষার লালায় বর্ণ পরিচয়- অ আ
একুশের চেতনা , একুশের অন্ধকার
আমার চেতনায় সূর্যের এক চিলতে হাসি
জীবনের জ্বলন্ত দুপুরে আমার চাওয়া পাওয়া
সময় আছে পথঘাট আছে– সবকিছু
আমার জীবনের বিরহ বেলার গান —
বাংলা, আসাম,বরাট, শিলচরের–শহীদ
জীবন্ত আমার হৃদয় দেবতা :
সালাম, রফিক, বরকত, জাব্বার ।
——————–: :———————-
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…