এ পৃথিবীর উল্টো পিঠ নেই
হান্নান বিশ্বাস
আবর্তন অব্যাহত
চোখের তারায় আলো আঁধারি মায়াজাল
এ পৃথিবীর কোন উল্টো পিঠ নেই
তির্যক সৌর দৃষ্টি আর
চাঁদের মায়াবী আলোয় রেটিনায় ভ্রান্ত ছায়া
পাল ছেঁড়া নৌকার যাত্রীর
স্বপ্নের আকাশে
যন্ত্রনা দগ্ধ প্রসূতি মেঘেরা শান্ত হয় বেমালুম
আর রঙধনু মিলিয়ে যায়
সাগরের ইজারাদার গাঙচিল
তট জুড়ে নিশাচর নিষিদ্ধ পথের যাত্রী
সীমাহীন দৌরাত্ম্যে
চশমা পরা চোখ
দৃষ্টির আলিঙ্গনে উলঙ্গ কামুক শরীর
নিগৃহীত এবং ধর্ষিত
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা