কবিতা : ২১ বছর পর
(গদ্য রূপ)
সুদীপ্ত বিশাল
ছোট থেকেই আমরা একসাথে খেলাধুলা করে মানুষ হয়েছি,
দৈনন্দিন ঝগড়া, আড়ি
পরেরদিন আবার খেলার তাগিদে সঙ্গীর ওভাবে তোমার সাথে ভাব।
সীতা চুরি, ইকিড় মিকির, পাঁচগুটির খেলা আমাদের নিত্য দিনের সাথী।
কোনদিন দেখতে না পেলে আড়ালে চোখের জল ফেলা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠা,
ওগুলো আছে স্মৃতির পাতায় বন্দী,
যখন আমরা শৈশব থেকে কিশোর, কিশোরী তে পা দিলাম
শুরু হল আমাদের মন দেওয়া নেওয়া,
যখন আমরা একে অপরের চাওয়া, পাওয়ার সঙ্গী হয়ে উঠলাম
নেমে এলো সরকারি চাকরির বদলীর কালো মেঘ,
তুমি চলে গেলে অন্যত্র, চোখের জলে বিদায় জানালাম।
হারিয়ে ফেললাম তোমায়,
হারিয়ে ফেললাম শৈশবের শৈশব প্রেম কে।
সে সময় পত্রপ্রেম ছিল একমাত্র অবলম্বন,
সে অবলম্বন আমরা রাখতে পারিনি, ঠিকানার অভাবে।
চোখের জলে কাটিয়ে ফেললাম দীর্ঘ একুশটি বছর।
হঠাৎ ই আধুনিক যুগের যোগ সূত্র ফেসবুক।
তোমার ডাকনামে ছিলাম আমি অভ্যস্ত,
তোমার ভালো নামটা স্কুলের খাতায় বন্দি।
চোখ দেখে চিনতে ভুল করিনি তোমায়।
পাঠিয়ে দিলাম বন্ধুত্বের আবেদন।
তুমিও অবাক হয়ে গিয়ে মেসেজ করলে তুমি কি সেই?
কথা বলতে চাই তোমার সাথে,
বললে ফেসবুকের হাত ধরে।
ফোন নাম্বার দেয়ার পরে,
হঠাৎ ই ফোন এলো তোমার,
কান্না ভেজানো গলায় প্রশ্ন তুমি কি আমার সেই ২১ বছর আগের সঙ্গী।
দুজনই কাঁদলাম অঝোরে ।
স্বামী ,পুত্র নিয়ে তোমার ভরা সংসার,
সুখ বলতে একটি শব্দ তুমি বিবাহিত।
তোমার জীবনের ভালোবাসা বলতে সেই একুশ বছর আগের হারিয়ে যাওয়া আমি।
**************************
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…