আমি না বলেছিলেম
খগেন্দ্রনাথ অধিকারী
__________________
আমি না বলেছিলেম
সাবির, কেঁদনা কেঁদনা
শিশু কন্যার লাশ নিয়ে
উত্তাল জর্ডান তীরে,
দুচোখে আগুন জ্বালো
মার্কিন -তেলআবিবের
শয়তানির কালো মেঘ
ছিঁড়ে যাবে অচিরে।
গিয়েছেও সত্যিই তাই,
গাজার আকাশে দেখ
যত ছিল ঘনঘটা,
সরে গেছে দূরে।
চন্দ্র সূর্য তারার মত
স্বীকৃতির জ্যোতি দিয়ে
প্যালেস্টাইনকে বিশ্ব
রাঙাচ্ছে আবিরে।
তোমার তনুজা বন্ধু
মৃত্যুতে হয়নি শেষ,
মৃত্যুরও মৃত্যু আছে,
সে দানবের পেট চিরে
মরহুম সন্তানরা সব
নিযুত কুসুম হয়ে
মানব মুক্তির সৌরভ
দিকে দিকে ছড়াবে।
***************
বি:দ্র:
পাঠক গণ এর উদ্দেশ্যে:
পত্রিকার স্বার্থে লেখা পছন্দ হলে কমেন্ট ও শেয়ার করতে অনুরোধ করছি। আপনিও লেখা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়:
WhatsApp: 8100481677
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…