এখন সময় **
কলমে – চিত্রদীপ ভাদুড়ী
তোমরা বলো বোবার নাকি , শত্রু হয় না দেশে ?
মিথ্যে কথা ! বলছো কেন, এরকম অক্লেশে ?
বাড়ির বোবা ঝি-টা সেদিন ,
পা দিল যেই আটে !
অমনি শুনি ধর্ষিতা সে ! বকুল তলার মাঠে !
বোবা বলেও পায়নি রেহাই, ছোট্ট মেয়ে সীতা !
ওই দেখো তার, লকলকিয়ে জ্বলছে কেমন চিতা !
এমন খবর কবর হ’য়ে, সব কাগজেই রয় !
বুক ফুলিয়ে বেড়ায় ঘুরে- লক্ষ ধনঞ্জয় ।
ক্ষতিপূরণের দু এক লক্ষ –
সরকারি ভিক্ষা !
আর কতদিন চলবে সীতার অগ্নিপরীক্ষা?
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…