সন্দেহ
বিশ্বজিত মুখার্জ্জী
রাত কেটেছে ঘুম ভাঙেনি নিষ্কৃতি চাও তবে!
শরীর ছুঁলে শরীর জাগে বুঝিল হবে কবে?
পিয়াসী কাক পুড়েই খাক কলসি লাগে খালি..
ঠোঁটের উপর ঠোঁট ছোঁয়ানো শুধুই জোড়াতালি।
আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী
কুকুরও ঠিক লেজটা নাড়ে খিদের পেটে ফেঁসে..
ভাবভঙ্গিমা এমন যেনো দাসখত ভালোবেসে।
সময় মেনে বয়স হ’লো বুঝলো কোথা খুকি…
বাকবিতন্ডায় আড়াআড়ি হাজার ফাঁকিজুকি।
বুঝবে কবে অবুঝ খুকি আদর মাখা স্নেহ!
খাক হয়ে শেষ আগুন আঁচে পুরনো সন্দেহ।