#_লিমেরিক_
#_কলমে_গৌতম_দাশগুপ্ত_
(১) শিরোনাম : সবুরে মেওয়া ফলে
_____________________________
অভাবী লোকের অভাব থাকে না চিরকাল,
একসময় আসবেই আসবে ভালো দিনকাল,
ধৈর্য্য একটু রাখতে হয়
অস্থিরতা একদম নয়
অন্যথায় হাল হবে আরও বেহাল!!
********
(২) শিরোনাম : প্রত্যুত্তর
____________________
সবাই কখনো ভালোবাসার যোগ্য নয়,
একথা হামেশাই আমাদের মনে হয়।
যাদের আচরণ যেমন,
ব্যবহার করো তেমন,
এটা দরকারী ভাবো, বেয়াদপি নয়!!
*******
(৩) শিরোনাম > জন্মদোষ
______________________
নিজের দোষ লুকিয়ে দিব্যি থাকে বিন্দাস,
এটা কিন্তু তাদের জন্মগত এক অভ্যাস।
অপরের বদনাম করে,
শুধু মানুষের দোষ ধরে,
তাই বলে কি তাদেরকে দিতে হবে বাঁশ!
********
(৪) শিরোনাম : অপেক্ষা
_______________________
অকারণে ফেলো না চোখের জল,
এভাবে কাউকে বেঁধে রাখার নেই চল।
সত্যি যদি হয় ভালোবাসা,
নয় তবে কোনো মিছে আশা,
প্রেমের জোয়ারে একদা আসবেই ঢল।
**********
(৫) শিরোনাম : তেল মহিমা
_________________________
যতো পারো লাগাও ভাই তেল,
মসৃণ চলতে থাকবে তোমার খেল্।
থাকে যদি সত্যের লেশ
তুমি তবে হবেই শেষ
কাকের কী আসে যায় পাকলে বেল!
*********
লিমেরিক ভাল লাগলে অবশ্যই মন্তব্য করে লেখককে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাই
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।