১৬তম মাসিক সংখ্যা প্রকাশ সরবত আলি মণ্ডল, সাংবাদিক স্বরূপনগর :- গত ১০ই সেপ্টেম্বর নির্ধারিত মাসের দ্বিতীয় রবিবারে উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর ব্লকের বালকী- গোবিন্দপুর, মুখার্জী মোড়ে অবস্থিত “আলোর সন্ধানে” পত্রিকার অফিস গৃহে প্রকাশিত হলো ষোলতম মাসিক সংখ্যা। “শিক্ষক দিবসের” উপর লেখা এ সংখ্যা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সকলের প্রিয় শ্রদ্ধেয় কবি সাহিত্যিক নাট্যকার ডাঃ সাইদুর রহমান মহাশয়। এ সংখ্যা প্রকাশিত হয় যাঁদের হাত থেকে – পত্রিকার সম্পাদক আনারুল হক, “সজ্জন” পত্রিকা সম্পাদক মলয় হালদার, মোহরা আলি, সাগর মন্ডল, ডাক্তার সাইদুর রহমান, ইকতিয়ার হোসেন, সিকান্দার আলী ও সরবত আলি মণ্ডল মহাশয়ের হাত থেকে। সম্পাদক – আনারুল হক ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য কি এবং ছড়া কিভাবে লিখতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নভেম্বর মাসের জন্য বিষয় নির্ধারণ করেন “আঞ্চলিক ভাষায় কবিতা, গল্প ও প্রবন্ধ লিখবার জন্য। উপস্থিত সকল কবি সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…