
স্বনির্ভর প্রেম
অশোক কুমার আচার্য্য
প্রেম হলো স্নিগ্ধ সুগন্ধী
কামগন্ধ নির্ভর নয়,
তাই আমার প্রেম স্বনির্ভর।
আমি তোমাকে ভালোবাসি
তোমার টানাটানা ভ্রমরী চোখে
ছটপট করছে চকচকে মনি।
পা দুটো বড়ই অস্থির চঞ্চল
ক্ষিপ্র নয় কিন্তু ক্ষিপ্রতা আছে
সঞ্চালনায়,প্রতিটি পদক্ষেপে।
আমি তোমাকে ভালোবাসি
তুমি জেনে ও না জানার
ভান করো, লজ্জা রাঙা মুখে
আনত হয়ে চলে যাও মাথা
নেড়ে। আমি তাতে দুঃখ পাইনা –
আমার প্রেম যে স্বনির্ভর,
আমি তোমায় ভালোবাসি
তুমি মুখ ফুটে না বললেও-
তুমি জানো এটাই আনন্দ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…