
হয়তো তোমারই জন্য
***************
মুক্তি দাশ
**************
ডাক এলেই যেতে হবে?
যাওয়াটা কি এতই জরুরি?
অনেক কিছুই তো বাকি থেকে গেল জীবনের শেষবেলায়।
হয়তো সব কিছুই পেয়েছ তুমি হেলায়
দেওয়ার তো আরো কিছু বাকি ছিল তোমার
আমাদের অতৃপ্ত মন চেয়েছে যা বারবার।
হয়তো তোমারই জন্যে শোক ও বেদনাকে বলে দিয়েছি
যেন তারা দূরত্ব বজায় রাখে।
এটুকু সান্ত্বনা নিয়ে ভালো থেকো মন
–চলে যাওয়া মানেই তো আর নয় পৃষ্ঠপ্রদর্শন!
___________________________________
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…